২৮ জুলাই ২০২৬ - ২২:৪৪
লোহিত সাগরে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা হুথিদের

আকাশসীমা লঙ্ঘনের দায়ে সৌদিকে আন্তর্জাতিক আইন অনুযায়ী জবাব দেওয়া হবে

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, সৌদি আরবের মাধ্যমে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন একটি অগ্রহণযোগ্য পদক্ষেপ এবং এর জবাব আন্তর্জাতিক রীতি, আইন ও চুক্তি অনুযায়ী দেওয়া হবে।

এএফপি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আল-এরিয়ানি বলেন, সম্প্রতি প্রাপ্ত নিশ্চিত গোয়েন্দা তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম কৌশলগত এই সামুদ্রিক করিডোরকে মিলিশিয়াদের সামরিক ও সন্ত্রাসী কার্যকলাপের অর্থায়নের স্থায়ী উৎসে পরিণত করার চক্রান্ত চলছে।

তিনি দাবি করেন, এই প্রকল্পের প্রযুক্তিগত ও প্রশাসনিক কাঠামো তৈরিতে এবং শিপিং কোম্পানি ও বাণিজ্যিক জাহাজ থেকে অর্থ আদায়ের জন্য বিশেষ সংস্থা প্রতিষ্ঠায় ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) বিশেষজ্ঞরা সরাসরি সহায়তা করছেন।

এদিকে হরমুজ প্রণালীতে সংঘাতের কারণে জ্বালানি রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাওয়ায়, লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালী বর্তমানে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ সৌদি অপরিশোধিত তেল সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ হিসেবে ব্যবহূত হচ্ছে। এই পরিস্থিতিতে হুথিদের এই শুল্ক আরোপের পরিকল্পনা আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha